,

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩৪) নামে র‌্যাবের ট্রেনিং স্কুলের একজন উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় গাজীপুরের পোড়াবাড়িতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় রোববার সকালে। সোহেল রানা সাতক্ষীরার আশাশুনি থানার বড়দল গ্রামের জিএম আব্দুর রউফের ছেলে।

গাজীপুরের পোড়াবাড়িতে র‌্যাব ট্রেনিং স্কুলের এএসপি আব্দুল মালিক সাংবাদিকদের জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশন কোরের ওয়ারেন্ট অফিসার সোহেল রানা সম্প্রতি গাজীপুরের পোড়াবাড়িতে র‌্যাবের ট্রেনিং স্কুলে যোগদান করেন। বাড়িতে ছুটি কাটিয়ে তিনি শনিবার কর্মস্থলে ফিরছিলেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল হাই জানান, দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে