,

সন্তান হিসেবে বাবাকে ক’দিন কাছে পেয়েছি?

news-image

নিজস্ব প্রতিবেদক : সন্তান হিসেবে বাবাকে ক’দিন কাছে পেয়েছি? বাবার ৫৪ বছরের জীবনে অনেকটা সময় কেটেছে জেলে। এছাড়া কেটেছে আন্দোলন সংগ্রাম ও সারাদেশে ঘুরে রাজনীতি করে। সকালে স্কুলে গিয়েছি, বাসায় ফিরে বাবাকে পাইনি। বাবা কোথায় গেছে, উত্তর এসেছে জেলে। ছুটে গেছি জেলগেটে বাবার সঙ্গে দেখা করতে।

আবেগ আপ্লুত কণ্ঠে কথাগুলো বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ এ আয়োজন করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যখন স্কুলে গিয়েছি, খবর পেয়েছি বাবা জেলখানায়। বাড়ি না গিয়ে স্কুল থেকে গেছি জেলগেটে বাবার সঙ্গে দেখা করতে। অনুরূপভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করতাম তখনও মাঝে মধ্যে বাবার গ্রেফতার হওয়ার খবর পেয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটে যেতাম জেলগেটে। বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফিরতাম। এভাবেই আমাদের বেড়ে ওঠা।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষকে শোষণ বঞ্চনার হাত থেকে মুক্তি দিতে সারাটা জীবন আন্দোলন করেছেন। এ দেশের মানুষের সঙ্গে এমন আত্মিক সম্পর্ক ছিল বঙ্গবন্ধুর। যে কারণে যখনই বঙ্গবন্ধু ডাক দিয়েছেন তখনই মানুষ তার ডাকে সাড়া দিয়েছেন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে