,

সাভারে নারী এসআইয়ের ঝুলন্ত লাশ

news-image

ঢাকার উপকণ্ঠ সাভার মডেল থানার সরকারি বাসা থেকে উপপরিদর্শক (এসআই) তাহমিনা খাতুনের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে ওই বাসা থেকে তাহমিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, এসআই তাহমিনা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। স্বামী ও দুটি শিশু নিয়ে চারতলা কোয়ার্টারের নিচতলার ফ্ল্যাটে থাকতেন তিনি। পুলিশ বলছে, তাহমিনা আত্মহত্যা করেছেন। মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদির জানান, সন্ধ্যার পর কোনো একটি সময় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তাহমিনা। তবে রাতে ঝুলন্ত লাশ দেখেই বিষয়টি জানাজানি হয়।

ওসি জানান, বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে