সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের বাড়তি দামে বাড়িওয়ালাদের পোয়াবারো!

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরে বাড়িভাড়া বাড়ছে- অধিকাংশ বাড়িওয়ালা এ ঘোষণা দিয়ে রেখেছেন আগে থেকেই। এর মধ্যে আবার সরকারের পক্ষ থেকে এলো বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা। চাল, পিঁয়াজ, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া দামের মধ্যে সাধারণ মানুষের কাছে বিদ্যুতের দাম বৃদ্ধি যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’।

সাধারণ মানুষ বলছে, তাদের আয় বাড়েনি, কিন্তু সংসারের নানান খরচের সঙ্গে একের পর এক যোগ হচ্ছে বাড়তি খরচ। অতিরিক্ত এই খরচের টাকা কোথা থেকে আসবে তা নিয়ে রীতিমতো গলদঘর্ম অবস্থা। তবে বেশ নিশ্চিন্তে আছেন বাড়ির মালিকরা।

রাজধানীর বাড়িওয়ালারা সাধারণত বছরের শুরুতে একবার বাড়ি ভাড়া বাড়ান। আর বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার তাদের ভাড়া বাড়ানোর আরো ‘সুযোগ তৈরি’ করে দিলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর এক সমীক্ষায় দেখা যায়, রাজধানীতে ২০১৬ সালে বাড়ি ভাড়া বেড়েছে গড়ে ৮ দশমিক ৭৭ শতাংশ। আর গত ২৫ বছরে বেড়েছে প্রায় ৩৮৮ শতাংশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। ঘোষিত আদেশ অনুযায়ী, সারা দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ৫ দশমিক ৩ শতাংশ। প্রতি ইউনিটে গড়ে ৩৫ পয়সা। ১ ডিসেম্বর থেকে এই বাড়তি দাম কার্যকর হবে। গ্রাহকদের জানুয়ারি মাস থেকে বর্ধিত বিল দিতে হবে।

একাধিক ভাড়াটিয়া বলেন, ডিসেম্বর থেকে বিদ্যুতের দাম বেশি দিতে হলে জানুয়ারিতে বাড়ি ভাড়া বাড়াবেন। যদিও বছরের শুরুতে বাড়ি ভাড়া বাড়ানো অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবার তো অজুহাত পেলো। আমাদের কিছু বলার থাকবে না। কারণ রাজধানীর আবাসন সংকটে আমরা তো বাড়ির মালিকদের হাতে জিম্মি।

মিরপুরের বাসিন্দা ভাড়াটিয়া আনিস আহমেদ বলেন, বছরজুড়ে চলছে জিনিসের দাম বৃদ্ধির উৎসব। আজ চাল তো কাল পিঁয়াজ- সব জিনিসের দাম রীতিমতো আয়ত্বের বাইরে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা