,

বারী সিদ্দিকীকে সমাহিত করা হবে ‘বাউলবাড়িতে’

news-image

বিনোদন প্রতিবেদক : লোকগীতির উজ্জ্বল প্রদীপ উপমহাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক বারী সিদ্দিকীকে নেত্রকোনা জেলা সদরের চল্লিশা বাজারের কার্লি গ্রামে তার বাউলবাড়িতে দাফন করা হবে।

বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী শুক্রবার ভোরে এই কথা জানান সাংবাদিকদের ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এই বাঁশির জাদুকর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাত আড়াইটায় মৃত্যুর খবর নিশ্চিত করে সাব্বির সিদ্দিকী শুক্রবার ভোরে বলেন, বাবার মরদেহ দাফন করা হবে নেত্রকোনা জেলা সদরের চল্লিশা বাজারের কার্লি গ্রামে নিজস্ব বাউলবাড়িতে। বাবা বলেছিলেন তার মরদেহ যেন বাউলবাড়িতে দাফন করা হয়। তার ইচ্ছে অনুযায়ী সেখানেই শুক্রবার বাদ আসর দাফন করা হবে।

নেত্রকোনায় বাউলবাড়িতে নেয়ার আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভিতে) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

গত ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হন বারী সিদ্দিকী। এরপর অচেতন অবস্থায় তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। কয়েক বছর ধরে বারী সিদ্দিকী বহুমূত্র রোগ ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে