,

দু’মাসের মধ্যে রোহিঙ্গারা বাড়ি ফিরতে শুরু করবে

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন আগামী দু’মাসের মধ্যে শুরু হবে।

মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যে আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে তাতে একথা বলা হয়েছে। বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে এই সমঝোতা হয়।

রাখাইন থেকে গৃহচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে দুই দেশ গত কয়েকমাস ধরে আলোচনা চালাচ্ছিল বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।

এই সমঝোতাকে কূটনীতির ভাষায় ”অ্যারেঞ্জমেন্ট অন রিটার্ন অফ ডিসপ্লেসড পারসনস ফ্রম রাখাইন স্টেট” বা রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত মানুষদের ফিরিয়ে আনার সমঝোতা বলে বর্ণনা করা হচ্ছে।

দুপুরে মিয়ানমারের স্টেট কাউন্সিলের অফিসে সমঝোতার দলিল চূড়ান্ত হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলী এবং মিয়ানমারের পক্ষে ইউনিয়ন মিনিস্টার ইউ চ্য টিন্ট সোয়ে সমঝোতা দলিলে সই করেন। খবর বিবিসি বাংলার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে