,

শ্রাবন্তীর ‘বয়ফ্রেন্ড’ শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও বড়পর্দায় জুটি বাঁধছেন দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী শাকিব খান ও শ্রাবন্তী। ‘বয়ফ্রেন্ড’ নামে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক উত্তম আকাশ।

ছবির প্রযোজক সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মঙ্গলবার দুপুরে শাকিব খান ছবিতে সাইন করেছেন। শ্রাবন্তীর সঙ্গেও পাকাপাকিভাবে কথা হয়েছে। শিগগিরই সাইন করবেন তিনি।”

জানুয়ারি থেকে ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। এর আগে ‘শিকারী’ চলচ্চিত্রে এ জুটিকে দেখা গিয়েছিল। জাকির হোসেন সীমান্ত ও জয়দেব মুখার্জী পরিচালিত ছবিটি ভালো ব্যবসা করে বক্সঅফিসে। এ জুটিকে দর্শক ভালোভাবে গ্রহণ করায় প্রযোজক এ জুটির দিকে ঝুঁকেছেন বলে জানা গেছে।

‘বয়ফ্রেন্ড’ ছাড়াও এই মুহূর্তে শাকিবের হাতে একাধিক চলচ্চিত্র রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তরুণ পরিচালক রাশেদ রাহার ‘নোলক’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে