,

আনিসুল হকের নাতি কোলে হাসিনার ছবি ফেইসবুকে

news-image

নিউজ ডেস্ক : লন্ডনে চিকিৎসাধীন আনিসুল হকের নাতি কোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন মেয়রপত্নী রুবানা হক।

এই ছবি ইন্টারনেটে তোলার পাশাপাশি স্বামীকে নিয়ে ছড়ানো নানা খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

এই নাতির জন্ম সামনে রেখে গত ২৯ জুলাই লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

অসুস্থ স্বামীর পাশে থাকা রুবানা বুধবার ফেইসবুকে ওই ছবি পোস্ট করে লিখেছেন, তিনি সাধারণত ফেইসবুকে ছবি দিতে পছন্দ করেন না। কিন্তু আনিসুল হককে নিয়ে গুজব ছড়াতে থাকায় এই ছবিটা শেয়ার করতে বাধ্য হয়েছেন তিনি।

“এটা খুবই দুঃখজনক যে, ভুয়া খবর ছড়িয়ে কিছু মহল সুবিধা নিচ্ছে।”

রুবানা লিখেছেন, “সবাইকে এই বিষয়ে আশ্বস্ত করছি যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতি এর চেয়ে বেশি সহমর্মিতা দেখাতে পারতেন না। লন্ডনে তিনি আমাদের সঙ্গে দেখা করেছেন শুধু তা নয় কয়েক দিন আগে ঢাকায় অবস্থানের সময় আমি নিজে তার সঙ্গে দেখা করেছি।

“আমাদের দুঃসময়ে তিনি যে অসামান্য সহায়তার হাত বাড়িয়েছেন তার জন্য আমাদের পরিবার তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ও ঋণী।”

এই ছবিতে সব বিভ্রান্তি দূর হবে আশা প্রকাশ করে সবার কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন রুবানা।

আনিসুল হক লন্ডনে যাওয়ার পর অসুস্থ বোধ করায় হাসপাতালে গেলে গত ৪ অগাস্ট পরীক্ষা চলার মধ্যেই তিনি সংজ্ঞা হারান। পরে তার সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।

চিকিৎসায় তার অবস্থার উন্নতি হচ্ছে বলে ঘনিষ্টজনরা জানিয়েছেন।

তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি এফবিসিসিআইর সভাপতি ছিলেন। তার আগে বিজিএমইএর সভাপতিও ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি