,

রংপুরে বিএনপির প্রার্থী কাওসার

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হচ্ছেন কাওসার জামান। তিনি দলের মহানগর কমিটির সহসভাপতি। গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।

কাল বুধবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দলীয়ভাবে এ নির্বাচন হওয়ায় ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের শরিক জাতীয় পার্টি (জাপা) ইতিমধ্যে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে।

বিএনপি সূত্র জানায়, স্থানীয় বিএনপি সম্ভাব্য পাঁচজন প্রার্থীর নামের একটি তালিকা কেন্দ্রে পাঠায়। সেখান থেকে একজনকে বাছাই করা হয়েছে। মনোনয়ন দৌড়ে কাওসার জামানের পরেই ছিলেন মহানগরের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

কাওসার জামান বলেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে ভালো করবে। দলের ব্যাপক জনসমর্থন আছে। তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে, সে–ই নির্বাচন করবেন। দল তাঁকে মনোনীত করেছেন এমন খবর জানেন কি না, জানতে চাইলে কাওসার বলেন, তাঁকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করার কথা তিনি শুনেছেন। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চিঠি তিনি পাননি।

পাঁচজনের তালিকায় থাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, দলের পক্ষ থেকে পাঁচজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তাঁর নামও ছিল। তবে দলের জ্যেষ্ঠ নেতা কাওসার জামানই মনোনয়ন পেয়েছেন বলে তিনি জেনেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে