,

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাহিনীর সদস্যরাও ভাতা পাবেন

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীতে কর্মরত মুক্তিযোদ্ধাদের ২০১৮ সালের জানুয়ারি থেকে ভাতা দেওয়া হবে।

মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত ছিলেন, চাকরি করার কারণে তাদের তখন ভাতা দেওয়া হয়নি। তাদের বেশি ভাগই বা প্রায় সবাই এখন অবসরে। তাদের পরিবার আছে, অনেকে কষ্টে আছেন।

বাহিনীতে কর্মরত মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা বিভিন্ন বাহিনীতে কর্মরত ছিলেন ও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের এবং তাদের পরিবারকে ভাতা দেবো। ২০১৮ সালের জানুয়ারি থেকে তাদের ভাতা দেওয়া হবে।

ভাতা বৃদ্ধি, চাকরিতে কোটাসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক ত্যাগের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা। যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, অবদান রেখেছে আমাদের সীমিত সামর্থ্য দিয়ে তাদের সম্মানিত করার চেষ্টা করছি।

১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপরিবারে নিহত হওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ১৫ আগস্টের কালো দিন যদি না আসতো তবে স্বাধীনতার ১০ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো।

বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করা হয়েছে, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসক কখনো মুছে ফেলা যায় না। ইতিহাস ঠিক তার স্থান করে নেয়। এটা আরেকবার প্রমাণ হয় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। সেময় দেশে শুধু উন্নয়ন হয়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

 

www.jagobangla.com

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে