,

নতুন বিজ্ঞাপনে মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। ভালো অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন মেধার স্বাক্ষর। ব্যস্ততা মূলত চলচ্চিত্রের শুটিং নিয়েই। তবে মাঝে মধ্যে টিভি বিজ্ঞাপন ও নাটকেও দেখা যায় তাকে।

সম্প্রতি এক কোম্পানির চিনিগুড়া চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। সোমবার (২০ নভেম্বর) রাজধানীর কোক স্টুডিওতে ওই চালের বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু হয়েছে।

বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা মেহেদি হাসিব। এর আগে মৌসুমীকে নিয়ে এলাচি বিস্কুট, বাচ্চাদের জন্য হলিউডের মারভেল কমিক্স সিরিজের বিখ্যাত অ্যানিমেশন চরিত্র মিনিয়ন এবং ক্যাপ্টেন আমেরিকা’র বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন তিনি।

নতুন এ বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এখন তো সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ত থাকছি। এর বাইরে মাঝে মাঝে স্ক্রিপ্ট পছন্দ হলে বিজ্ঞাপনেরও শুটিং করছি। নতুন এ বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট আমার ভালো লেগেছে। মনে হয়েছে, আমার সঙ্গে চরিত্রটি যায়, তাই করলাম। আশা করি, এটি অন্য বিজ্ঞাপনের মতো দর্শকের বিরক্তির কারণ হবে না।’

এরফান সুপার চিনিগুড়া চালের এ বিজ্ঞাপনচিত্র শিগগিরই বিভিন্ন চ্যানেলে একযোগে প্রচার হবে বলে জানান নির্মাতা মেহেদি হাসিব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে