,

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির গান প্রকাশ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : সালমান খানের ভক্তরা আগেই জেনে গিয়েছিলেন, তাঁদের প্রিয় তারকার আসন্ন চলচ্চিত্র ‘টাইগার জিন্দা হ্যায়’ হতে যাচ্ছে অ্যাকশন-রোমান্সে ভরপুর। ট্রেইলারে অ্যাকশনের বেশ কিছু ঝলক দেখা গেলেও সালমান-ক্যাটরিনার রোমান্সের পরিমাণ কম ছিল। এবার ভক্তদের রোমান্স উপভোগ করার সুযোগ করে দিয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের নতুন গান। শুধু রোমান্সই নয় ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ‘সোহাগ সে সাওগাত’ নামের গানটির ছন্দে বেশ ভালো করেই তাল মেলাতে দেখা গেছে সালমান ও ক্যাটরিনাকে।

টুইটারে গানটি ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেন সালমান। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘অভ্যর্থনা জানাও সবাইকে অন্তর থেকে এবং সোহাগের সঙ্গে। #সোহাগ সে সওগাত।

টাইগার জিন্দা হ্যায়’। অন্যদিকে গানটি সম্পর্কে ছবির পরিচালক আলী আব্বাস জাফর বলেছেন, ‘সোহাগ সে সওগাত প্রচার করে শান্তি, ভ্রাতৃত্ব ও প্রেম। গানটি মজার, ফুর্তির ও দেখতে জাঁকজমকপূর্ণ। গানটিতে যাতে সর্বজনীন একটি সুর যুক্ত হয়, সেজন্য আমরা গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নৃত্যশিল্পী নিয়ে এসেছি। সালমান ও ক্যাটরিনা তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে অসাধারণ নাচ প্রদর্শন করেছে।’

গানটির চিত্রায়ন করা হয়েছে গ্রিসের ছবির মতো সুন্দর নাক্সস শহরে। গানটি গেয়েছেন বিশাল দাদলানি ও নেহা বাসিন। গানটির নৃত্য পরিচালনায় ছিলেন বৈভবি মার্চেন্ট। বড়দিনকে কেন্দ্র করে চলতি বছরের ২২ ডিসেম্বর ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে