সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতাদেরও যৌন হেনস্থার শিকার হতে হয় : রাধিকা

news-image

বিনোদন ডেস্ক : মারাঠি ছবি, বলিউড- এমনকি টলিউডেও পরিচিত মুখ রাধিকা আপ্তে। এবার এই জনপ্রিয় নায়িকা তার বন্ধু ও সহকর্মী অভিনেতাদের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। বললেন, শুধু নায়িকারা নন, যৌন হেনস্থা ও শোষণের শিকার হতে হয় অনেক পুরুষ অভিনেতাকেও। তাদের হয়রানির বিষয়েও সোচ্চার হওয়া উচিত।

হলিউড, বলিউডে বেশ কিছুদিন ধরে নিজেদের যৌন হেনস্থার বিরুদ্ধে গলা ফাটিয়েছেন নায়িকারা। হার্ভে ওয়েইনস্টেইন বিতর্ক সামনে আসার পরই সরব হয়ে ওঠেন রুপোলি পর্দার অভিনেত্রীরা। তবে এই প্রথম নায়কদের হেনস্থার বিষয়েও মুখ খুললেন কোনো নায়িকা। রাধিকা জানান, অভিনেতাকেও কাস্টিং কাউচের মুখে পড়তে দেখেছেন তিনি। এক্ষেত্রে নায়িকাদের চেয়ে তাঁদের অস্বস্তি বা হেনস্থা কম ছিল না কখনও।

এর আগে এ বিষয়ে মুখ খোলেন অভিনেতা ইরফান খান। ক্যারিয়ারের শুরুতে নিজের শোষণের কাহিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইরফান। তবে রাধিকা বলেন, শুধু মুখ খুলে কোনো লাভ হবে না। অভিযোগগুলো খতিয়ে দেখে, সুবিচার লক্ষ্য হওয়া উচিত। পরিবর্তন আনতে চাইলে এটা করতে হবে। কম্প্রোমাইজ না করলে কাজ খোয়াতে হতে পারে- এই ভয়ে বহু অভিনেতা-অভিনেত্রী চুপ করে থাকেন। এদের মানসিকতায় বদল আসা দরকার। তাদের মন থেকে ভয় দূর করা গেলেই, এটা সম্ভব হবে। আর এজন্য দরকার এমন কোনো প্ল্যাটফর্ম, যেখানে শিল্পীরা নিশ্চিন্তে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন। ক্ষমতার অপব্যবহার করে যারা দুর্বলকে শোষণ করেন, তাদের মুখোশ খুলতে এমন একটা ব্যবস্থা দরকার।

তিনি আরও বলেন, সামনে থেকে বহু সহ-অভিনেতাকে কাজের জন্যে কম্প্রোমাইজ করতে দেখেছি। সামনা-সামনি প্রতিবাদই পারে, এই পরিস্থিতির বদল ঘটাতে। সূত্র: জিনিউজ।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা