,

নিজের ছবির প্রচারণায় গিয়ে শ্লীলতাহানির শিকার জেরিন খান

news-image

বিনোদন ডেস্ক : গেল সপ্তাহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী জেরিন খানের নতুন ছবি ‘আকমি-২’। ছবির প্রচারের জন্য তিনি সম্প্রতি দিল্লি যান এবং সেখানেই অচেনা কিছু ব্যক্তি দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটিতে মারাত্মক ক্ষুব্ধ এ অভিনেত্রী।

ছবিসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নিজের ক্ষোভের কথাও জানিয়েছেন তিনি। নিরাপত্তা ব্যবস্থার বেহাল দশার জন্যই এ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বলে মনে করেন জেরিন।

ঘটনাটি পর রাতের বিমান ধরে মুম্বাই ফিরে যান এ তারকা। জেরিন খানের ঘনিষ্ঠ সূত্রের দাবি, চলচ্চিত্রের প্রচারে পুরো দিল্লি সফরটাই আনন্দময় ছিল।

বিরক্তিকর এ ঘটনাটি ঘটে সফরের একেবারে শেষ সময়ে। সেই ভেন্যু থেকে বেরিয়ে আসার সময় জেরিনের আশপাশে কোনো নিরাপত্তা কর্মী রাখেননি অনুষ্ঠানের আয়োজকরা।

সে সময় ৪০ থেকে ৫০ জনের একটি দল প্রায় জেরিনের গায়ের কাছে এসে সেলফি তুলতে চায়। এমনকি জোর করে তাদের ক্যামেরা ফোন জেরিনের মুখের সামনে ধরে। ঠিক ওই সময় তিনি শ্লীলতাহানির শিকার হন।

জেরিন অভিযোগ করেন, এ সময় আয়োজকদের কেউ তার পাশে ছিলেন না। উল্লেখ্য ছবিটি ১০ নভেম্বর মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে