,

কলকাতার ছবিতে জাহিদ হাসান

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ছবির নাম সিতারা। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ভোরের প্রসূতি উপন্যাস অবলম্বনে এ ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবিটি পরিচালনা করবেন আশীষ রায়।

ছোটপর্দায় জনপ্রিয়তার শীর্ষে থাকা এ অভিনেতা নিজেই খবরটি নিশ্চিত করে বলেছেন, সিতারা বাংলা ও তেলেগু ভাষায় নির্মিত হবে।

তিনি বলেন, মাস দুয়েক আগে কলকাতা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। শুরুর দিকে তারা আমাকে ফোন করে, এরপর এসএমএস পাঠায়।

তিনি আরও বলেন, একসময় আমরা কথা বলি। এরপর উপন্যাসটা পড়ে আমার খুব ভালো লেগে যায়। পরে আমাকে স্ক্রিপ্ট পাঠানো হয়। সবকিছু চূড়ান্ত করেছি; চুক্তিও হয়ে গেছে। ছবিটিতে আমি দিলু চরিত্রে অভিনয় করব।

শ্রাবণ মেঘের দিন ছবির এ অভিনেতা বলেন, দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার ভারত অংশে সিতারা ছবির শুটিং হবে। নভেম্বরের শেষে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু কিছুদিন আগের বন্যার কারণে সেখানে এখন শুটিং করার পরিবেশ নেই। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী জানুয়ারিতে শুটিং শুরু হবে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

সিতারা ছবিতে আর কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই কিছু জানাননি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেতা। বিষয়টি চমক হিসেবে রাখতে চাচ্ছেন। সবমিলিয়ে তিনি আশা করছেন ছবিটি তার ক্যারিয়ারে দারুণ মাইলফলক হয়ে থাকবে।

জাহিদ হাসান অভিনীত ছবিগুলো হচ্ছে বলবান, শ্রাবণ মেঘের দিন, মেড ইন বাংলাদেশ, আমার আছে জল, প্রজাপতি।

সর্বশেষ তিনি অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত হালদা ছবিতে অভিনয় করেছেন। ছবিটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে