,

‘সালমান বলেছিল সামিরার সঙ্গে আর সংসার হবে না’

news-image

বিনোদন ডেস্ক : স্ত্রী সামিরার সঙ্গে আর সংসার করা সম্ভব হবে না বলে মামা আলমগীর কুমকুমকে জানিয়েছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সামলান শাহ। মৃত্যুর আগের রাত ১২টার দিকে আলমগীরকে সালমান টেলিফোনে এ কথা বলেন।

সালমান শাহ মৃত্যুর মামলায় সাক্ষী হিসেবে রোববার ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট মো. নুরনবীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। এসময় তিনি এসব কথা জানান। এদিকে আজ এ মামলার পুনঃতদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য রয়েছে।

আদালতে আলমগীর জানান, সে সময় সালমান শাহ তাকে বলেছিলেন, ‘তোমার (কুমকুম) আর ঢাকায় আসতে হবে না। তুমি সিলেটেই থাক। অনেক বুঝিয়েছি, সামিরার (সালমানের স্ত্রী) সঙ্গে আর সংসার করা সম্বব হবে না। ’ এরপর আলমগীর কুমকুম ঢাকায় এসে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজ বাসা থেকে শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করলে সিআইডি ও বিচার বিভাগীয় তদন্তে সালমানের মৃত্যু আত্মহত্যা বলে উঠে আসে।

পরে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন করা হয়। এতে আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জন সালমান শাহর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে দাবি করা হয়। বর্তমানে পিবিআইর ইন্সপেক্টর সিরাজুল ইসলাম মামলাটি তদন্ত করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে