,

গুলিস্তানের মাদ্রাসায় শিক্ষার্থীর গলাকাটা লাশ

news-image

রাজধানীর গুলিস্তানে এক মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ জিদান (১২) ময়মনসিংহের গফরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে। গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্স সংলগ্ন মদিনাতুল মাদ্রাসায় পড়ত সে।

সোমবার ভোরের দিকে কোনো এক সময় ওই মাদ্রাসাতেই তাকে খুন করা হয় বলে পল্টন থানার এসআই নিশাত জাহান জানান।

তিনি বলেন, ভোর রাতে হাফিজী বিভাগের এক শিক্ষক মেঝেতে রক্ত দেখে মাদ্রাসার অন্যদের ডেকে তোলেন। পরে টয়লেটের পাশে শ্বাসনালী কাটা অবস্থায় রক্তাক্ত জিদানকে পেয়ে তারা পুলিশে খবর দেন।

পুলিশ ও মাদ্রাসার শিক্ষাকরা জিদানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু বক্কর নামে জিদানের এক সহপাঠীকে পাওয়া যাচ্ছে না জানিয়ে এসআই নিশাত বলেন, মাদ্রাসার বেড়ার একটি অংশ তারা ভাঙা অবস্থায় পেয়েছেন।

বক্করকে পাওয়া গেলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন এই পুলিশ সদস্য।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ