,

বাচ্চার জন্য মায়া থাকলে সঙ্গে কেন নিয়ে গেল না : শাকিব

news-image

বিনোদন ডেস্ক : ছেলে আব্রাম খান জয়কে তালাবন্দী করে অপু বিশ্বাস চিকিৎসার জন্য বিদেশে চলে গেছেন। এটা তার স্বামী ঢালিউড অভিনেতা শাকিব খানের বক্তব্য।

কিন্তু অপু বিশ্বাস তা মানতে রাজি নন। জানান, একটা চাবি তার কাছে আছে। কিন্তু তিনি তালা মেরে আসেননি। তালা ভেতর থেকেই লাগানো হয়েছে।

‘ছেলে জয়কে তালাবন্দী’ ইস্যুতে অপু-শাকিবের পারস্পরিক মতবিরোধ ফের প্রকাশ্যে এসেছে। এ নিয়ে কলকাতা থেকে দেশের একাধিক সংবাদমাধ্যমে বক্তব্য দিয়ে যাচ্ছেন অপু। এসব বক্তব্যে তিনি তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তালা দেখে শাকিব কেন ফোন দেননি এ নিয়ে প্রশ্ন তুলেছেন অপু।

কিন্তু শাকিব বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না।

শাকিব বলেন, এমন কি অসুস্থ হলো যে তার বাংলাদেশে চিকিৎসা নেই? কিছু হলে তো বাচ্চার কথা সবসময়ই বলে অপু। আমার কথা হচ্ছে, বাচ্চার জন্য মায়া থাকলে সঙ্গে কেন নিয়ে গেল না?

থাইল্যান্ডে ‘মাস্ক’ ছবির শ্যুটিং থেকে বৃহস্পতিবার দেশে ফেরেন শাকিব। ছেলে তালাবন্দী শুনে ছুটি যান অপুর নিকেতনের বাসায়। কিন্তু তালা লাগিয়ে রাখার কারণে তিনি ছেলের সঙ্গে দেখা করতে পারেননি। এসময় শাকিবের সঙ্গে সাংবাদিক-পুলিশ ছিল। কিন্তু সাংবাদিক-পুলিশ নিয়ে শাকিবের ছেলে দেখতে যাওয়া নিয়ে প্রশ্ন আছে স্ত্রী অপুর। তার বক্তব্য, কোনো বাবা সাংবাদিক-পুলিশ নিয়ে ছেলে দেখতে যায় না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে