,

শিক্ষার্থীদের জোর করে নাগরিক সমাবেশে নেওয়া হয়েছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, স্কুল-কলেজে চিঠি দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশে যোগ দিতে বাধ্য করেছে সরকার।

আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ভাসানী স্মৃতি সংসদ’ আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল এই অভিযোগ করেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে নাগরিক কমিটি। এতে অংশ নিতে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিপুল মানুষের উপস্থিতিতে ইতিমধ্যেই ভরে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ নিয়ে বিএনপির মহাসচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের নামে রাজনৈতিক সমাবেশ করছে আওয়ামী লীগ। তাঁর ভাষ্য, স্কুল-কলেজের শিক্ষক ও ব্যাংকারদের চাকরি হারানোর হুমকি দিয়ে এই সমাবেশে আসতে বাধ্য করা হয়েছে।

ফখরুল বলেন, আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণ দেখতে চায় মানুষ। নিরপেক্ষ-নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হলেই এমনটি সম্ভব হবে। তিনি আরো বলেন, তোষামোদি না করে আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান ক্ষেত্র) তৈরি করতে হবে নির্বাচন কমিশনকেই (ইসি)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে