,

জয়ের সিনেমায় অভিনয় প্রসঙ্গে যা বললেন অপু

news-image

বিনোদন ডেস্ক : নয় বছর কেটে গেলেও বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। এ বছর সন্তান আব্রাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে বিয়ের বিষয়টি প্রকাশ করে দেন অপু।

আর সম্প্রতি শাকিব-অপুর শিশুসন্তান জয় সিনেমায় অভিনয় করছেন, এমন একটি খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

এ বিষয়ে অপু বলেন, ‘আসলে সংবাদটি একেবারেই সত্য নয়। শিশুপুত্রকে এ মুহূর্তে অভিনয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা তাদের নেই। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের প্রতিও বিরক্তি প্রকাশ করেন অপু। ’

মঙ্গলবার হয়ে গেল অপুর নতুন সিনেমা ‘কাঙ্গাল’র মহরত। বদিউল আলম খোকন পরিচালিত ‘কাঙ্গাল’ সিনেমার মহরত শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন অপু। এসময় তিনি এ সময় সিনেমায় ফেরা, শাকিব খানের সঙ্গে সংসার ও সন্তানসহ বিভিন্ন বিষয়েও কথা বলেন।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ‘কাঙ্গাল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন সিনেমায় অপুর সঙ্গে আরও অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পী ও ডিএ তায়েব।

আগামী বছরের শুরুতে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে