সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘ-বৃষ্টি থাকবে দু’দিন

news-image

সাগরে লঘুচাপের প্রভাবে অগ্রহায়ণের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি আরও দু’দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সকাল থেকেই ঢাকায় সূর্যের দেখা মেলেনি। ঢাকার কোথাও হালকা, কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে প্রায় সারাদেশেই এমন আবহাওয়া বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, একটি সুস্পষ্ট লঘুচাপ বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা