,

বলিউডে নতুন রূপে পরিণীতি!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের হালের হার্টথ্রুব নায়িকাদের একজন পরিণীতি চোপড়া। এবারে খাঁটি কর্পোরেট অবতারে পর্দায় আসতে চলেছেন পরিণীতি।

পরিচালক দীবাকর বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ ছবিতে এক উচ্চাকাঙ্খী কর্পোরেট মহিলার চরিত্রে দেখা যাবে পরিণীতিকে।

এই ছবিতে পরিণীতির ফার্স্ট লুক সোমবার নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস।

দুটি ভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা পরিণীতি এবং অর্জুন কাপুরের লাভ-হেট সম্পর্কের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ছবি। অর্জুন কাপুরকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে।

ইশকজাদে ছবি দিয়েই এই জুটির বলিউড প্রবেশ। প্রায় পাঁচ বছর পর ফের দু’জনকে বড় পর্দায় দেখা যাবে। এই প্রথম দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন পরিণীতি। এই নিয়ে বেশি উত্তেজিতও তিনি।

একটি সাক্ষাত্কারে জানালেন, ‘দিবাকরের ছবি সব সময়েই অন্য রকম হয়। এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ খুসি আমি। আশা করছি দর্শকদের অন্য স্বাদের একটি ছবি উপহার দিতে পারব আমরা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে