,

ছবিকে ছবি হিসেবেই দেখি, ইতিহাস নিয়ে ভাবিত নই : নাকভি

news-image

বিনোদন ডেস্ক : ছবি দেখেন বিনোদন হিসেবে। ছবির ভিতরের ইতিহাস না ভূগোল নিয়ে মোটেও ভাবেন না।

পদ্মাবতী বিতর্ক ইস্যুকে সামনে রেখে বললেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। পদ্মাবতী নিয়ে বিক্ষোভ চলছেই। গান্ধিনগর ও সুরাটের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় রাজপুত সম্প্রদায়ের মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইতিহাস বিকৃত করা হয়েছে এই ছবিতে। সঞ্জয় লীলা বনশালি এনিয়ে সবাইকে আশ্বস্ত করলেও শুনতে নারাজ আন্দোলনকারীরা।

এরকম পরিস্থিতিতে ছবি নিয়ে মুখ খুললেন মুখতার আব্বাস নাকভি। তাঁর কথায়, ছবির যা ভালো লাগবে তা গ্রহণ করা উচিত। আর যা মনের মতো হবে না, তাকে বর্জন করলেই তো হলো। আমি এর পক্ষেও নই আবার বিরোধিতাও করব না।
আমি ছবিকে বিনোদন হিসেবেই দেখি। এর ভিতরে ইতিহাস বা ভূগোল খুঁজতে যাই না।

সেই শুটিংয়ের সময় থেকে বিতর্কে জড়িয়েছে পদ্মাবতী। বিক্ষুব্ধরা একাধিকবার হামলা চালিয়েছে পদ্মাবতীর সেটে। ছবিটি নিষেধাজ্ঞার আবেদনও জানিয়েছে একাধিক সংগঠন। আগামী পয়লা ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা পদ্মাবতীর। মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। এখন ছবিটি নির্বিঘ্নে মুক্তি পায় কিনা সেটাই দেখার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে