,

স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে স্ত্রী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এক স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়ির বড়বাগান এলাকায়। জানা গেছে গণেশ-করুণা সরকার দম্পতির এখানেই সংসার। আট বছর আগে বিয়ে হয়। কিন্তু, বনিবনা হয়নি কখনই। ঝগড়া-বিবাদ লেগেই থাকত।শনিবার তা চরমে ওঠে ঝগড়ার পর ঘরে ঘুমিয়ে পড়েন গণেশ।

অভিযোগ, তারপর ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেয় করুণা। এরপরই আগুন লাগিয়ে দেয়। প্রচণ্ড ধোঁয়ার দমবন্ধ হয়ে মারা যান গণেশ। স্বামীকে খুন করে ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দিল স্ত্রী।

এঘটনা বীরভূমের বড়বাগান পাঁচের পল্লির। অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। লাপাত্তা অভিযুক্ত স্ত্রী।
দাদার চিত্‍কারে ছুটে বেরিয়ে আসেন কার্তিক সরকার। দেখেন, দাউ দাউ করে জ্বলছে গোটা ঘর। দরজা ভেঙে গণেশের দেহ উদ্ধার করেন তাঁরা। সন্দেহ স্বামীকে খুন করেছেন স্ত্রী করুণাই।

গণেশের চিত্কারে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরাও। দরজা ভেঙে উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। পাড়া প্রতিবেশীর অভিযোগ, গণেশকে খুন করেছেন করুণা। যদিও তা মানতে নারাজ করুণা। করুণার বিরুদ্ধে সিউড়ি সদর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে