,

রংপুরের ঘটনায় সুষমার উদ্বেগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে রংপুরে হিন্দুদের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ওই হামলায় যাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ঘটনানো হয়েছে, বাংলাদেশ সরকার তাদের ক্ষতিপূরণ দেবে বলেও নিশ্চিত করেছেন সুষমা।

রবিবার ট্যুইটারে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নিজেই একথা জানিয়ে লেখেন, ‘ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে আমরা বিস্তারিত তথ্য পেয়েছি। বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনারকে আশ্বাস দেওয়া হয়েছে যে, ওই হামলায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে’।

উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি ও স্ট্যাটাস দেওয়ার অভিযোগে শুক্রবার বিকালে রংপুরে হিন্দুদের কয়েকটি বাড়িঘরে আগুন ও ভাঙচুর চালানো হয়। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হন। পরে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

ওই ঘটনার খবর জানার পরই রবিবার ট্যুইটারে বিষয়টি নিয়ে কথা বলেন সুষমা স্বরাজ। ঢাকার ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান সুষমা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে