,

চিত্রনায়িকা অরিনের অভিযোগ

news-image

বিনোদন প্রতিবেদক : নির্মাতা মুকুল নেত্রবাধি নির্মাণ করেছেন ‘ফিফটি ফিফটি লাভ’ শিরোনামের সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরিয়াজ, অরিন, আশিক ও অঞ্জলি। গতকাল এ সিনেমার শুটিং শেষ করা হয়েছে বলে এর নির্মাতা রাইজিংবিডিকে জানান। কিন্তু এ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা অরিন।

প্রযোজক ও নির্মাতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সিনেমাটি থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অরিন। এ প্রসঙ্গে অরিন রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির শুরুতে আমার সঙ্গে কথা ছিল আমার দুটি গান থাকবে। আর একটি টাইটেল গানে চারজনই থাকবেন। গল্পেও সমান সমান ভূমিকা থাকবে। কিন্তু এখন জানতে পেরেছি গল্পে আমার তেমন কোনো চরিত্র নেই। আমি এই সিনেমায় মাত্র পাঁচদিনের শুটিং করেছি। এর মধ্যে টাইটেল গানটি করেছি আর একটি রোমান্টিক গান করছি। আর কিছু দৃশ্যের কাজ করেছি। এর মধ্যেই সিনেমা নাকি শেষ হয়ে গেছে! এটা কিভাবে সম্ভব?’

তিনি আরো বলেন, ‘আমাকে শুটিং শিডিউল নেয়ার সময় পেমেন্টে দেয়ার কথা ছিল। কিন্তু উনারা শুটিং শিডিউল নিলেও পেমেন্ট দিচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সিনেমাটির কাজ করবো না। এ সিনেমা থেকে সরে দাড়িয়েছি।’

এ বিষয় জানতে নির্মাতা মুকুল নেত্রবাধির সঙ্গে কথা বললে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমার কাজ গতকাল শেষ করেছি। অরিনের একটি গানের কাজ বাকি ছিল। কিন্তু অরিন পুরো টাকা না দিলে কাজটি করবেন না, এদিকে প্রযোজকও পুরো টাকা একসঙ্গে দিবেন না। এ নিয়ে প্রযোজকের সঙ্গে তার সমস্যা। এ বিষয় তারাই ভালো বলতে পারবে। আমি চাচ্ছি সিনেমাটি ভালোভাবে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে। এর বেশি কিছুই বলতে পারবো না।’

বিষয়টি জানতে রাইজিংবিডির প্রতিবেদক সিনেমাটির প্রযোজক মুসার মোবাইলে ফোন করলে, তিনি ফোন রিসিভ করেননি।

‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক মুকুল নেত্রবাধি। এর গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে