,

‘অশালীন’ পোশাক পরতে বলায় ১০টি ছবির প্রস্তাব নাকচ প্রিয়াঙ্কার!

news-image

বিনোদন ডেস্ক : ধীরে ধীরে বলিউডে যৌন হেনস্থার অস্তিত্ব নিয়ে সরব হচ্ছেন বিভিন্ন অভিনেত্রীরা। দিন কয়েক আগে মুখ খুলেছিলেন স্বারা ভাস্কর।

একটু অন্যভাবে হলেও সরব হন বিদ্যা বালান। এবার প্রিয়াঙ্কা চোপড়াও এমন পরিস্থিতির শিকার হয়েছেন। সম্প্রতি তার মা মধু চোপড়া এমন তথ্য ফাঁস করেছেন।

মধু চোপড়ার দাবি, তার মেয়ে প্রায় ১০টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন। কারণ, সেখানে তাকে অশালীন স্বল্প পোশাক পরার প্রস্তাব দেওয়া হয়েছিল এক জনপ্রিয় প্রতিষ্ঠিত পরিচালকের পক্ষ থেকে। তবে সেই সমস্ত অফারকে তুড়ি মেরে উড়িয়েও, আজ নিজের অভিনয় প্রতিভার ওপর নির্ভর করে নিজেকে একজন বিশ্বমানের অভিনেত্রী হিসেবে শুধু বলিউড নয়, হলিউডেও প্রতিষ্ঠিত করেছেন পিগি চোপস। ইউনিসেফের গুডউইল দূত হিসেবেও কাজ করছেন প্রিয়াঙ্কা। এছাড়া তার টিভি শো কোয়ান্টিকোও বিশালভাবে সফল হয়েছে। প্রাক্তন এই মিস ওয়ার্ল্ড নিজের যোগ্যতায় আজ এক অন্য পর্যায়ে উর্ত্তীর্ণ হয়েছেন।’

তবে কোনও সাফল্য, জনপ্রিয়তাই খুব সহজে আসে না, প্রচুর লড়াই করতে হয়েছে তার মেয়েকেও, জানিয়েছেন অভিনেত্রীর মা মধু চোপড়া। এখন একটি প্রযোজনা সংস্থাও চালান প্রিয়াঙ্কা। সেই পার্পেল পেবেলস পিকচার্সের সহ-প্রতিষ্ঠাতা হলেন প্রিয়াঙ্কার মা মধু।

এক সাক্ষাতকারেই মধু জানিয়েছেন, সেই জনপ্রিয় পরিচালক বলেছিলেন, মিস ওয়ার্ল্ড খেতাব জয় করে কী লাভ, যদি তিনি নিজেকে, তার সুন্দর শরীরকে ক্যামেরার সামনে তুলে ধরতেই না পারেন। তবে প্রিয়াঙ্কা আপত্তি করায়, সেই পরিচালক খুবই ক্ষুব্ধ হয়েছিলেন বলেও জানিয়েছেন মধু।

তবে মেয়ের এই সিদ্ধান্তে মা হিসেবে গর্বিত মধু। কারণ, কোনও কিছুতেই জীবন শেষ হয়ে যায় না। একজনের জীবনে তার আত্মসম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ, নিজেকে সম্পূর্ণ কারও সামনে বিকিয়ে দেওয়ার আগে।

নিজের মূল্যবোধের সঙ্গে কখনও কারও আপোস করা উচিত নয়, সে পরিস্থিতি যত কঠিনই হোক, মত প্রিয়াঙ্কার মায়ের। একজন যদি নিজের মতো করে সাফল্যকে অর্জন করতে চান, সেই পথ কঠিন হয়, কিন্তু শেষটা মধুর হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রত্যেক মানুষের বিশেষত মেয়েদের এটা মেনে চলা উচিত, মত মধু চোপড়ার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে