,

কুমিল্লা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ হয়ে আছে। আজ সকাল থেকে কুমিল্লা জাঙ্গালিয়া ও পদুয়ার বাজার থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এদিকে ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধে দুর্ভোগে পড়েছেন কুমিল্লা থেকে ঢাকামুখী যাত্রীরা।

জাঙ্গালিয়া বাস টার্মিনাল ও পদুয়ার বাজারে গিয়ে দেখা যায়, লোকজন রাস্তায় দাঁড়িয়ে আছেন। তারা জানেন না বাস কখন চালু হবে। এনিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অধিকাংশ পণ্যবাহী পরিবহন চলতে দেখা গেছে।

জাঙ্গালিয়া বাস টার্মিনালে রয়েল বাস কাউন্টারে অপেক্ষা করা যাত্রী রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর ধাক্কাধাক্কিতে আমরা ভোগান্তিতে পড়েছি। ঢাকায় জরুরি কাজ ছিলো। সময় মতো ঢাকা যেতে না পেরে বড় ধরনের ক্ষতি হয়ে গেলো।

কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, বাইরে থেকে ঢাকায় মানুষ নেয়ার পরিকল্পনা তাদের ছিলো না।
তবে স্বত:স্ফূর্তভাবে লোকজন আসতে চেয়েছিলো। সরকার জনস্রোতের ভয়ে ভীত হয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

কুমিল্লা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান টিটু বলেন, ঢাকা গেলে বাস ক্ষতিগ্রস্থ হতে পারে, তাই চালক হেলপাররা বাস চালাতে চাইছে না।

এশিয়া পরিবহনের মালিক জলিশ আবদুর রব বলেন, উপর থেকে নির্দেশ দেয়া হয়েছে, কুমিল্লা থেকে ঢাকা যেতে পারবে না, তবে ঢাকা থেকে বাস কুমিল্লায় আসতে পারবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে