,

করণ জোহরের ছবির প্রস্তাব ফিরিয়ে দিলেন আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : ‘বাহুবলী’ ছবিতে অসাধারণ অভিনয় তাঁর কেরিয়ারের গতিপথটাই বদলে দিয়েছে। অন্যান্য ছবির পাশাপাশি দর্শকরা তাঁকে বিশেষ করে ‘দেবসেনা’-র চরিত্রে মনে রেখেছেন।

তিনি দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেট্টি। বেশ কয়েক বছর ধরেই তাঁর বলিউডে অভিষেক নিয়ে নানা জল্পনা চলছে। কিন্তু একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন দক্ষিণী নায়িকা। কিন্তু কেন?

বেশ কয়েক বছর আগে আনুশকা শেট্টিকে তাঁর ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন করণ জোহর। কিন্তু সেই চরিত্র পছন্দ হয়নি নায়িকার। তাই ফিরিয়ে দিয়েছিলেন। এমনও শোনা গিয়েছিল যে, তামাশা ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন আনুশকা। সেই সময়ে শোনা গিয়েছিল যে, ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আগে নাকি দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে পরামর্শ করেছিলেন আনুশকা। এখানেই শেষ নয়, এর আগে অজয় দেবগানের ‘সিংঘম’ এবং ‘গোলমাল’-এর সিরিজের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন অভিনেত্রী।

প্রসঙ্গত, দক্ষিণী তারকা প্রভাসকেও নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন করণ জোহর। কিন্তু পারিশ্রমিক হিসেবে প্রভাস ২০ কোটি টাকা চান। প্রভাসের এই বিপুল পরিমান পারিশ্রমিকে রাজি হননি পরিচালক। এমনিতেই প্রভাস আর আনুশকা শেট্টির ‘অতিরিক্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব’ নানারকম গুঞ্জন তৈরি করেছে। তবে, তাঁদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা বরাবরই দুজনেই অস্বীকার করে এসেছেন। তাই এবার আরো গুঞ্জন তৈরি হয়েছে যে, প্রভাসের কারণেই কি তাহলে করণ জোহরের ছবিতে কাজ করতে চাইলেন না আনুশকা শেট্টি? সূত্র: ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে