,

‘বেপরোয়া’ ববি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ববি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন ছবি ‘বেপরোয়া’ নিয়ে। ছবিতে তার বিপরীতে রয়েছেন নবাগত রোশান। এখন হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং চলছে। ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ।

ববি বলেন, ‘এরই মধ্যে বেশির ভাগ শুটিং শেষ করেছি। ১২ নভেম্বর দেশে ফিরব। তবে গান ও অল্প কিছু অংশের শুটিং বাকি থাকবে। কাজটি করে খুব ভালো লেগেছে। আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

এর আগে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ ছবির শুটিং গত সেপ্টেম্বরে এফিডিসিতে শুরু হয়। এ মাসের ৭ তারিখ শুটিং শুরু করলেও শেষে বন্ধ হয়ে যায়। কলকাতার নির্মাতা-টেকনিশিয়ানরা ওয়ার্ক পারমিট ছাড়া শুটিং করায় পুলিশ এসে শুটিং আটকে দেয়। ববি-রোশান ছাড়াও ছবিতে অভিনয় করছেন কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে