,

বিয়ে করছেন কারিশমা

news-image

বলিউড তারকা কারিশমা কাপুরের শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তিনি তার দীর্ঘদিনের বন্ধু ধনাঢ্য ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালকে বিয়ে করতে যাচ্ছেন।

সাবেক স্ত্রী ড. আশ্রিতার সঙ্গে সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার একটি পারিবারিক আদালতে সন্দীপের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে। তাই এখন শুধু কারিশমার সঙ্গে সন্দীপের বিয়ের সানাই বাজার অপেক্ষা।

জানা গেছে, আশ্রিতা মাসিক আট লাখ রুপি খোরপোশ আর দুই ছেলেমেয়ের ভরণপোষণের দায়িত্ব নিজেই নিয়েছেন। সঙ্গে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট দেওয়া হয়েছে তাকে। অনেক আলোচনার পর আট কোটি রুপিতে সন্দীপ আর আশ্রিতার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

এদিকে সম্প্রতি কারিনা কাপুরের ফ্ল্যাটে রাতের এক পার্টিতে কারিশমা কাপুর ও সন্দীপ তোশনিওয়ালকে ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। তবে বছরের গোড়ার দিকে বাবা রণধীর কাপুর সংবাদমাধ্যমকে বলেছিলেন, তার মেয়ে কারিশমা বিয়ে করতে চাচ্ছেন না।

কারিশমা কাপুর ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। সাবেক এই দম্পতির দুই সন্তান মেয়ে সামিরা (১২) আর ছেলে কিয়ান (৭)। তারা এখন কারিশমার কাছেই আছে। সঞ্জয় কাপুর সম্প্রতি প্রিয়া সচদেবকে বিয়ে করেছেন। সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন কারিশমা কাপুর। এনডি টিভি, ডিএনএ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে