,

ফরিদপুরে ডাকাতের গুলিতে নিহত ৩

news-image

ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় ডাকাতের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে; এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার মধ্যরাতে চরভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামে ও সদরপুর উপজেলার মুনশির চরে হতাহতের এসব ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন – চরভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের মো. সাজ্জাদ মৃধা (৩০), তার চাচত ভাই সেন্টু মৃধা (২৮) ও সদরপুর উপজেলার মুনশির চরের মালেক খাঁ (৩৫)।

চরভদ্রাসন থানার ওসি রামপ্রসাদ ভক্ত বলেন, মৃধাডাঙ্গী গ্রামের আনসার ফকিরের বাড়িতে তার ছেলের বিয়ে উপলক্ষে গয়নাসহ মালপত্র কেনা হয়েছিল। ডাকাতরা দরজা ভেঙে টাকা ও মালপত্র নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল।

“পরে তাদের চিৎকারে এলাকাবাসী ধাওয়া করে। ডাকাতরা পদ্মায় স্পিড বোটে করে পালিয়ে যাওয়ার সময় গুলি করলে দুইজন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি রামপ্রসাদ।

আনসার ফকির বলেন, বৃহস্পতিবার তার ছেলের বিয়ের দিন ঠিক করা হয়েছিল।

“ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে ৪৫ ভরি সোনার গয়নাসহ মালপত্র ডাকাতি করে নিয়ে গেছে।”

এছাড়া আরও একজনের মৃত্যু হয়েছে সদরপুর উপজেলার এক ডাকাতির ঘটনায়।

সদরপুর থানার ওসি হারুন আর রশিদ বলেন, ঢেউখালি ইউনিয়নের মুনশির চরের সুলতান খাঁর বাড়িতে ডাকাতরা হানা দেয়। তারা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতের গুলিতে মালেকের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে