,

গুগল কর্তৃপক্ষকে পলকের ধন্যবাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : এতদিন বাংলাদেশ থেকে গুগল প্লে ব্যবহারের সুবিধা থাকলেও বাংলাদেশী অ্যাপ ডেভেলপারদের অ্যাপ বিক্রির সুবিধা ছিল না।

গতকাল রাতে গুগলের সাপোর্ট সেন্টার ‘লোকেশনস ফর ডেভেলপার অ্যান্ড মার্চেন্ট রেজিস্ট্রেশন’ বিভাগে বাংলাদেশের নাম যুক্ত করে। এর ফলে বাংলাদেশের অ্যান্ড্রয়েড ডেভেলপাররা বাংলাদেশ থেকে এ টেক জায়ান্টের অ্যাপ্লিকেশন বাজার ‘গুগল প্লে’তে অ্যাপ বিক্রি করতে পারবে।

এ প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। গত বছর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সিনিয়র কাউন্সিল (পাবলিক পলিসি) উইলসন এল হোয়াইটের নেতৃত্বে গুগল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছিলাম। সেই বৈঠকে আমাদের অন্যতম এজেন্ডা ছিলো, বাংলাদেশের ডেভেলপাররা যেন মার্চেন্ট একাউন্ট করতে পারে, যা দিয়ে ইন-এপ্লিকেশন পেমেন্ট ও পেইড-অ্যাপ্লিকেশন পাবলিশ করা সম্ভব।’

পলক আরও বলেন, ‘গত মাসে গুগলের উচ্চপদস্থ প্রতিনিধিবৃন্দ আইসিটি বিভাগের আমাদের সাথে আবারও বৈঠকে বসে। আমি সেই বৈঠকেও পুনরায় বাংলাদেশের ডেভেলপারদের পক্ষ থেকে তাদের প্রাণের এই দাবি উত্থাপন করি। আজ গুগলের মার্চেন্ট অ্যাকাউন্টের তালিকায় গুগল বাংলাদেশকে যুক্ত করার মধ্য দিয়ে গুগল তাদের পূর্বে প্রদান করা আশ্বাসের বাস্তবায়ন করলো। এজন্য আমি গুগল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘গুগল মার্চেন্টের এই সুবিধা আমাদের দেশের মোবাইল এপ্লিকেশন ডেভেলপারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং মোবাইল অ্যাপ্লিকেশন ও গেইম ডেভেলপমেন্টকে আরও প্রসারিত করবে। এর ফলে আমাদের দেশীয় গেম ও অ্যাপ্লিকেশন ডেভেলপারদের বৈশ্বিক পদচারণা বাড়বে বলেই আমি বিশ্বাস করি। এভাবেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসনিার নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার তত্ত্বাবধানে ধীরে ধীরে ডিজিটাল ইকোনমির পথ প্রশস্ত করতে সক্ষম হবো। আইসিটি খাতে সৃষ্টি হবে ২ মিলিয়ন কর্মসংস্থান ও অর্জন করবো ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে