,

অতিরিক্ত ডিআইজি হলেন এসপি মিজান

news-image

অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

গত ২০১৫ সালের ৭ জুন পুলিশ সুপার (এসপি) হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় যোগ দেন মিজানুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার আগে তিনি গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে অবস্থান নেন মিজানুর রহমান। তবে জেলার সরকারি শিশু পরিবারের ‘অনাথ’ হাবিবা আক্তারের অভিভাবকত্ব গ্রহণ করে তার রাজকীয় বিয়ে দিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন এসপি মিজান।

এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়ার গণপরিবহন ব্যবস্থাকে প্রতিবন্ধীবান্ধবকরণ, প্রতিবন্ধী শিশু মৌসুমিকে সুস্থ করা, উত্তরাঞ্চলে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তহবিল গঠন, ব্রাহ্মণবাড়িয়ার টাউন খাল পরিষ্কার ও শহরের জোড়া সেতুর সৌন্দর্যবর্ধনসহ জনকল্যাণে বেশ কিছু কাজ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে