,

মেলায় ২২১৭ কোটি টাকা আয়কর আদায়

news-image

করদাতাদের অভূতপূর্ব সাড়ার মধ্য দিয়ে শেষ হল সপ্তাহব্যাপী আয়কর মেলা।

 

এবারের মেলায় সবমিলিয়ে ২ হাজার ২১৭ কোটি টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন সাড়ে ৩ লাখের মতো করদাতা। আর সেবা নিয়েছেন ১১ লাখ ৭০ হাজার মানুষ।

গতবারের মেলায় ২ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। সেবা নিয়েছিলেন ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন।

এ হিসাবে এবার মেলায় কর বেড়েছে ৪ দশমিক ১২ শতাংশ। রিটার্ন জমা বেড়েছে ৭২ দশমিক ৪ শতাংশ। আর সেবা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে ২৫ দশমিক ৯ শতাংশ।

শেষ দিন মঙ্গলবার মেলা সকাল ৮টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হওয়ার কথা থাকলেও করদাতা-সেবাগ্রহীতাদের ভিড়ের কারণে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে।

মধ্য রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, শেষ দিনে আদায়ের পরিমাণ ছিল ৪২৬ কোটি ২০ লাখ টাকা। রিটার্ন দাখিল হয় ৬৬ হাজার ৩৩৩ জনের, সেবা নেন ২ লাখ ২৫ ৪৫৯ জন।

মেলার শেষ দিনও ছিল করদাতা-সেবাগ্রহীতাদের ছিল উপচেপড়া ভিড়। বিশেষ করে কর দেওয়ার পর ট্যাক্স কার্ড নিতে ছিল সবার ব্যাপক আগ্রহ, যা এবারই প্রথম চালু হয়।

আয়কর মেলার শেষদিন ঢাকাসহ সারাদেশে ৪৮টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। এবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁও নিমার্ণাধীন জাতীয় রাজস্ব ভবনে ঢাকার মেলা উদ্বোধন করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

মেলা শেষে বিজ্ঞপ্তিতে বলা হয়, “মেলার পরিধি ও সেবা গতবছরের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়। মেলার শেষদিন করদাতা থাকা পর্যন্ত মেলায় সেবা দেওয়া হয়।”

আয়কর মেলা শেষ হলেও আগামী ৯ নভেম্বর থেকে মেলায় বিদ্যমান সব করসেবা, ইনকাম ট্যাক্স আইডি কার্ড কর অঞ্চলে দেওয়া হবে বলে এনবিআর জানিয়েছে। ১২ থেকে ২৩ নভেম্বর সব কর অঞ্চলে আয়কর মেলার মতোই রিটার্ন জমা দেওয়া যাবে।

মেলার পর ২৪ থেকে ৩০ নভেম্বর সারাদেশে সব কর অঞ্চলে আয়কর সপ্তাহ পালিত হবে। সেখানে মেলার পরিবেশে মেলার মতোই সব কর সেবা দেওয়া হবে।

সমাপনী অনুষ্ঠান

সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে আয়কর মেলা ২০১৭ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি ছিলেন। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে