,

 ডিপজল এখন সুস্থ, দেশে ফিরবেন বৃহস্পতিবার

news-image

চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এখন পুরোপুরি সুস্থ। দীর্ঘ একমাসের বেশি সময় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর) তিনি দেশে ফিরবেন।
সিঙ্গাপুর থেকে ডিপজলের দেশে ফেরার খবর জাগো নিউজকে জানিয়েছেন তার কন্যা ওলিজা মনোয়ার। মঙ্গলবার রাতে ওলিজা বলেন, বাবা এখন পুরোপুরি সুস্থ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে তাকে নিয়ে বাংলাদেশে ফিরব।

এর আগে ৩০ অক্টোবর দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস অস্ত্রোপচার করা হয়। তারপর তিনি সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
গত ১৯ সেপ্টেম্বর বিকেলে বাসায় হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে