,

প্যারাডাইস পেপার্স ফাঁসের আগের রাতে অমিভাত যা বলেছিলেন

news-image

বিনোদন ডেস্ক : প্যারাডাইস পেপার্সে অমিতাভ বচ্চনের নাম সামনে আসার আগের দিনই প্রবীণ অভিনেতার লেখা ব্লগটি ঘিরে আলোচনা জমে উঠেছে। রবিবার রাতে বচ্চন লিখেন, কাল হয়তো আরও কিছুতে নাম জড়াবে, আমি বরাবরের মতোই সহযোগিতা করে চলব। তবে এই বয়সে আমি একটু নিজের মতো করে শান্তিতে থাকতে চাই কেবল!

সম্প্রতি একটি বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে মুম্বাই পৌরসভা অমিতাভকে একটি নোটিশ পাঠায়। সেই প্রসঙ্গটির সূত্রে তার সর্বশেষ ব্লগ। সেখানে তিনি লিখেছেন, নোটিশ এখনও তার কাছে পৌঁছায়নি। কিন্তু সংবাদমাধ্যমে বিষয়টি জেনে তিনি আগে থেকেই তার আইনজীবীকে দিয়ে উত্তর পাঠিয়েছেন।

তার পরে নিজে থেকেই বফর্স, পানামা পেপার্সের ঘটনার কথা টেনে এনেছেন অমিতাভ। দাবি করেছেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি বরাবর তদন্তে সহযোগিতা করে এসেছেন! তার পরেই লিখেছেন, ‘কাল হয়তো আরও কিছুতে নাম জড়াবে।’

ঘটলও তাই। সোমবার আসলো প্যারাডাইস পেপার্সের খবর। তাতেও অমিতাভের নামে অভিযোগ। তা থেকে জল্পনা, তবে কি কিছু আঁচ পেয়েই অমিতাভ এ সব কথা লিখেছেন! নাকি সবটাই স্রেফ ঘটনাচক্রে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে