,

প্রধান বিচারপতি সিনহা দেশে ফিরছেন ১৩ নভেম্বর!

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ফিরছেন প্রধান বিচারপতি এসকে সিনহা! চলতি মাসের ১৩ তারিখে তিনি দেশে ফিরবেন বলে জোর গুজব রয়েছে। প্রধান বিচারপতির প্রয়োজনীয় প্রটোকল প্রস্তুতের জন্য সুপ্রিম কোর্ট প্রশাসনকে বিষয়টি তিনি জানিয়েছেন বলে শোনা যাচ্ছে।

তবে একটি সূত্র জানায়, প্রধান বিচারপতি বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানকার একটি হাসপাতালে তিনি চিকিত্সা গ্রহণ করছেন। এদিকে গতকাল সোমবার কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আপিল বিভাগের বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে বসে বিচারকার্য করবেন না বলে সুপ্রিম কোর্টের দেওয়া এক বিবৃতিতে আগেই জানানো হয়েছে। এরপরও যদি উনি (প্রধান বিচারপতি) দায়িত্ব নিতে চান তবে তা অবমাননাকর বলেই মনে করি।

প্রসঙ্গত ৩ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সিনহা। পরবর্তীকালে ওই ছুটির মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। গত ১৩ অক্টোবর তিনি অস্ট্রেলিয়া যান। অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের পূর্বে প্রধান বিচারপতি সিনহা এক খোলা চিঠিতে বলেছিলেন, “আমি অসুস্থ নই। আমি চলে যাচ্ছি, পালিয়েও যাচ্ছি না। আমি আবার ফিরে আসবো।” ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে