দুই কোটি ছাড়ালো হৃত্বিকের ফলোয়ার সংখ্যা
বিনোদন ডেস্ক :নাচের জন্য বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনকে মানুষ অনুসরণ করবে এটাই স্বাভাবিক। তবে সোশ্যাল মিডিয়ায় তার বিপুল ফলোয়ার সংখ্যা স্বাভাবিক হলেও বিশেষ। হ্যা, সম্প্রতি টুইটারে তার ফলোয়ার সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। আর তাতেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উচ্ছ্বসিত এই তারকা।
এক ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আমার সোশ্যাল মিডিয়ার প্রতিটি সদস্যকে অন্তর থেকে ভালোবাসি। আপনারা সাথে ছিলেন বলেই এত দূর আসতে পেরেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।
একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দেয়া হৃত্বিক ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই দিলেন ভক্তদের।











