,

‘শুধু চমেকেই মারা গেছে ১৪ জন রোহিঙ্গা’

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে সেনাবাহিনীর হাতে গণহত্যার শিকার হয়ে গত দুই মাসে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ২১৭ জন।

 

এদের মধ্যে মারা গেছেন ১৪ জন রোহিঙ্গা। বাকিদের মধ্যে চিকিৎসা শেষে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অস্থায়ী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে ১৫১ জন রোহিঙ্গাকে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন।

 

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) হাসান শওকত সোমবারসন্ধ্যায় ‘অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিতকরণ’ সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় এসব তথ্য তুলে ধরেন।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হওয়া এইসব রোগী বোমা ও বুলেটের আঘাতপ্রাপ্ত। কিন্তু অপারেশনের পরে তাদের অবস্থা এখন উন্নতির দিকে। তারপরও এখনো রোহিঙ্গারা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসছে।

 

বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে পুলিশ ও বিজিবি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্ততাগণ উপস্থিত ছিলেন। বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে