,

কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন এই অভিনেত্রী?

news-image

একসময় নিজেকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিলেন এই অভিনেত্রী। এমনই ভয়ানক সত্য সোমবার প্রকাশ্যে আনলেন বাদশাহো অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ।

তাঁর কথায় অবসাদগ্রস্ত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
কিন্তু কেন এই অবসাদ? কারণ জানলে আরো অবাক হবেন।

এক সময় ইলিয়ানার মনে হতো তিনি নাকি দেখতে ভীষণ খারাপ, আর এই চিন্তাই নাকি অভিনেত্রীকে ধীরে ধীরে হতাশাগ্রস্ত করে তোলে। দিল্লিতে অনুষ্ঠিত ২১তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ মেন্টাল হেলথে যোগ দিয়ে এ কথা জানান ইলিয়ানা। তাঁর কথায়, প্রথমটা তিনি বুঝতে পারেননি। তবে পরে যখন তিনি তাঁর এই মানসিক অসুস্থতার কথা বুঝতে পারেন, তখন তিনি সেটার সঙ্গে লড়াই করতে শুরু করেন, মনোবিদের পরামর্শ নেন।

অভিনেত্রী আরো বলেন, ‘আপনারা মানুষ হিসাবে অনেক সময়ই চিন্তা করেন কেন আপনি নিখুঁত নন, অসম্পূর্ণতা। অথচ আপনার মধ্যেই হয়ত অনেক বেশি সৌন্দর্য রয়েছে, স্বতন্ত্রতা রয়েছে। অনেক সময়ই অভিনেতা-অভিনেত্রীদের দেখে আপনাদের মনে হয় হে ঈশ্বর, এরাঁ কী সুন্দর, নিখুঁত।

তবে আদপে তেমনটা নয়, আমাদেরও এভাবে দেখতে লাগার জন্য অনেক সময় ধরে তৈরি হতে হয়, মেকআপ করতে হয়। তাই নিজের দিকে তাকান, নিজেকে ভালোবাসুন। বিশ্বাস করুন আপনি নিজেও খুব সুন্দর, আপনার হাসিটা পৃথিবীর সবথেকে সেরা হাসি। তাহলেই দেখবেন ভালো থাকবেন, খুশি থাকবেন। ‘

অভিনেত্রীর কথায় মানুষ যদি শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে পারে, তাহলে মানসিক সমস্যার জন্য কেন নয়? এদিন সবাইকে নিজের মানসিক অবস্থার জন্য সচেতন করে তোলার চেষ্টা করেন অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। সূত্র: ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে