,

দীপিকার প্রাক্তন প্রেমিক এখন কঙ্গনার সঙ্গে

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে নিজের পরিচয় বানানোর জন্য জোর লড়াই করছেন। কিন্তু তাকে পরিচয় করাতে হলে প্রথম কথাটা শুরু হয় দীপিকার প্রাক্তন বয়ফ্রেন্ড থেকে। তবে নীহার পান্ডিয়া স্পোর্টিং ভাবেই বিষয়টাকে নেন।

তার কথা হল কী আর করা যাবে সব সময় ওই পরিচয়টাই আগে আসে। আসলে শুরুটা অনেক দিনের মুম্বাইতে এসে ক্যারিয়ার শুরু করার আগে প্রায় বছর তিনেকে সম্পর্ক ছিল দীপিকা ও নীহারের। একেবারে লিভ ইন রিলেশানশীপ। মুম্বাইতে দু’জনের প্রথম মিউজিক ভিডিও হিমেশ রেশমিয়ার গানে। নীহার পান্ডিয়াকে দেখা গিয়েছিল আই লাভ ইউ সায়োনি তে।

অন্যদিকে সে সময় তার বান্ধবীকে দেখা গিয়েছিল নাম হ্যায় তেরা গানে। তবে সেসব এখন অতীত। দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম সেরা সুন্দরী।

তার ক্যারিয়ারগ্রাফ দারুণভাবে এগিয়েই চলেছে। সেখানে নীহার লড়াইটা একেবারে শুরুর জায়গায় শুরু করেছেন।

কঙ্গনা রানাওয়তের মনির্কনিকা- দ্য কুইন অফ ঝাঁসি ছবিতে অভিনয় করছেন তিনি। দ্বিতীয় বাজীরাওয়ের ভূমিকায় দেখা যাবে নীহারকে। নিজের রোলের জন্য জোরদার প্রস্তুতি করেছেন, শিখেছেন ঘোড়া চালানো তলোয়ার চালানো। নীহার আশাবাদী এই কাজের পর তাকে নিজের মত করে চিনবে বলিউড দুনিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে