,

বোনের বিয়েতে নতুন ভিডিও শেয়ার করলেন সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : সানি লিওন। ক্যারিয়ার নিয়ে এই মুহূর্তে ব্যস্ত তিনি। তবুও চাচাতো বোনের বিয়েতে হাজির থাকতে কানাডায় গেলেন। আর সেখান থেকেই বিয়েবাড়ির বিভিন্ন মুহূর্তের আপডেট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও ছবি, কখনও বা ভিডিও শেয়ার করছেন।

ডিজাইনার অর্চনা কোছারের দু’টি বিশেষ পোশাক এই অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন সানি। সেই পোশাক পরে ওয়েব দুনিয়ায় ছবিও দিয়েছেন তিনি।

কানাডা যাওয়ার আগে সংবাদ সংস্থাকে সানি বলেন, ‘‘আমি যখন ছোট ছিলাম, আমার এই চাচা আর বোনের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম। আমি খুব ভাল সময় কাটিয়েছি ওদের সঙ্গে। এ বার ওর বিয়ে। এই অনুষ্ঠানটা একেবারেই মিস করতে পারব না।’’

বোনের বিয়েতে যোগ দিতে একাই কানাডা গিয়েছেন সানি। তার মেয়ে নিশাকে দেখাশোনার জন্য মুম্বাইতে রয়েছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে