,

অভিজিৎ হত্যায় এক ‘জঙ্গি’ গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যায় জড়িত থাকার অভিযোগে এক ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। গতকাল রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ‘জঙ্গির’ নাম সোহেল ওরফে সাকিব। পুলিশ বলেছে, সোহেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (পুরোনো নাম আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য। তিনি অভিজিৎ রায় হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন।

গত বছর অভিজিৎ রায়কে যেখানে হত্যা করা হয়, সেই ঘটনাস্থলের আশপাশ থেকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপর সোহেলসহ ছয়জনকে ধরিয়ে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে ছবি দেওয়া হয়।

সোহেলকে রিমান্ডের নেওয়ার আবেদন আদালতে পাঠানো হচ্ছে। ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একজন কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের কাছে দুর্বৃত্তদের চাপাতির কোপে ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। অমর একুশে বইমেলা উপলক্ষে তাঁরা দেশে এসেছিলেন। বইমেলা থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে তাঁরা হামলার শিকার হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে