,

শিল্পীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ শিল্পী সমিতি : মোসুমী

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র ফোরামের আন্তর্জাতিক সম্পাদক মৌসুমী বলেছেন, চলচ্চিত্রে কিছু অশুভ ছায়া গ্রাস করেছে। এই অশুভ ছায়া এ দেশের চলচ্চিত্রের কাজের পরিবেশ নষ্ট করছে। এসব অশুভ ছায়া দূর করতে চলচ্চিত্র ফোরাম গঠন করা হয়েছে।

চলচ্চিত্র ফোরামের উদ্যোগে জন্মদিন উদযাপনের আগে রোববার রাতে জাজ মাল্টিমিডিয়া অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমী এসব কথা বলেন।

এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতির কড়া সমালোচনা করে মৌসুমী বলেন, ‘শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা। এই সমিতি এটা না করে সমস্যা পাশ কাটিয়ে ফুল দেয়া ও চামচামিতে ব্যস্ত। আমার কাছে মনে হয়েছে এসব করার দরকার আছে, লিয়াজো মেইনটেইন করার দরকার আছে, কিন্তু সবার আগে দরকার শিল্পীর স্বার্থ রক্ষা করা। এই সমিতি সেটা করছে না।

তিনি বলেন, কোনো শিল্পী ভুল করলে তাকে সঠিক পথ দেখানো উচিত সমিতির। তাকে নিয়ে সিনিয়রদের সঙ্গে বসে আলাপ করে সঠিক পথ দেখানো যেতে পারে। কিন্ত সাম্প্রতিক সমস্যাগুলোতে সুন্দর সমাধানের কোনো ব্যবস্থা করেনি শিল্পী সমিতি। যে শিল্পীর কাজ নেই তার কাজের পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে না বরং যারা কাজ করছে তাদের কাজ বন্ধ করে দেয়া হচ্ছে। এতে প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিল্পী সমিতি যদি এসব না করত তাহলে আজ চলচ্চিত্র ফোরামের জন্ম হতো না বলেও দাবি করেন মৌসুমী। তিনি বলেন, শাকিব খান শিল্পী সমিতি থেকে বের হতো না, যা হয়েছে ভালো হয়েছে। এখন কোনো সমিতির সঙ্গে কোনো সমিতির দ্বন্দ্ব নেই। সবাই সবার মতো ভালো কাজ করুক এটাই আমি চাই। আর ফোরামের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হবে।

সবশেষে মৌসুমী বলেন, শিল্পী সমিতিকে ছোট করে চলচ্চিত্র ফোরাম কোনো কিছু করবে না। আবার চলচ্চিত্র ফোরামকে ছোট করে যেন শিল্পী সমিতি কিছু না করে এটাই সবসময় চাওয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে