,

যা নিয়ে ফিরছেন ঋতুপর্ণা

news-image

বিনোদন ডেস্ক : ‘ভালোবাসার বাড়ি’ নিয়ে ফিরছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করেছেন তরুণ মজুমজার। সদ্য মুক্তি পেয়েছে ছবিটির ফার্স্ট লুক।

‘আলো’, ‘চাঁদের বাড়ি’র পর তরুণ মজুমদারের সঙ্গে এই ছবিতে কাজ করছেন ঋতুপর্ণা। প্রধান ভূমিকায় দর্শকদের মাতাতে প্রস্তত তিনি।

তরুণ মজুমদার সিনেমার গল্পের ওপর সবচেয়ে বেশি জোর দেন। ঋতুপর্ণাও প্রত্যাশা করছেন ছবিটা হিট হবে। তরুণ মজুমদারের ছবি মানেই অন্য রকম গল্প। গল্পের টানেই হলমুখী হন দর্শক। ‘ভালবাসার বাড়ি’তে গল্পের চমক থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রচেত গুপ্ত কাহিনির এ ছবিতে সঙ্গীতের দায়িত্ব পরিচালনা করেছেন শান্তনু বসু।

ঋতুপর্ণার প্রথম ছবি শ্বেতপাথরের থালা মুক্তি পায় ১৯৯৫ সালে। ছবিতে তিনি অভিনয় করেন সহ-অভিনেত্রীর চরিত্রে। তিনি তখন আধুনিক ইতিহাসে স্পেশালাইজেশনসহ এমএ প্রথম বর্ষের ছাত্রী।

প্রভাত রায়ের ছবিটি সে বছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার লাভ করে। সুজন সখী, নাগপঞ্চমী, মনের মানুষ ও সংসার সংগ্রাম প্রভৃতি তার প্রথম দিকের ছবিগুলি বিপুল জনপ্রিয়তা পায়।

মুম্বাইতে তিনি হেমা মালিনীর সঙ্গে মোহিনী নামে একটি টেলিফিল্মও করেন। এছাড়া তিসরা কৌন নামে অপর এক হিন্দি ছবিতেও তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে