,

সালমান ডাকলেই যাবেন জোয়া…

news-image

বিনোদন ডেস্ক : সালমান খান ব্যক্তিগতভাবে ডাকলেই রিয়েলিটি শো বিগ বসে অংশ নেবেন বলিউড অভিনেত্রী জোয়া আফরোজ। মুম্বাইয়ে শুক্রবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান সালমানের সাথে একসময় শিশুশিল্পী হিসেবে অভিনয় করা এই ‘সেনসেশনাল’ তারকা।

জোয়া বলেন, আমি সালমানের সঙ্গে কাজ করেছি। ও এই পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ। ও কিছু বললে কেউ আপত্তি করতে পারে না। আমাকেও যদি বিগ বসে যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে ডাকে, আমি যাব।’

বিগ বস-এ জোয়ার যোগদান নিয়ে বেশ কিছু দিন ধরে জল্পনা চলছে। এবার অভিনেত্রী সেই প্রশ্নেরই উত্তর দিলেন বলে জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়।

ভব্যিষত কাজের প্রসঙ্গে জোয়া জানান, শিগগিরই কিছু একটা কাজ দেখতে পাবেন। তাড়াতাড়িই জানাব সে বিষয়ে। আর কয়েক মাসের মধ্যেই দক্ষিণী একটি ছবির শুটিং শুরু করবেন বলেও জানান তিনি।

হুম সাত সাত হেইন সিনেমায় ১৯৯৯ সালে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল জোয়াকে। ওই সিনেমায় সালমানের সাথে অংশ নিয়েছিলেন তিনি। সর্বশেষ চলতি বছরে মুক্তি পায় তার সিনেমা সোয়েতি ওয়েডস এনআরআই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে