,

অ্যালকোহলে আপত্তি তাপসীর

news-image

 

বিনোদন ডেস্ক : দক্ষিণের পাশাপাশি এখন বলিউড সিনেমাতেও বেশ জনপ্রিয় তাপসী পান্নু। এ অভিনেত্রীর পিঙ্ক, নাম শাবানা এবং জুড়ওয়া-টু সিনেমাগুলো বক্স অফিস সাফল্যের সঙ্গে পেয়েছে দর্শক ও সমালোচকদের প্রশংসা। এর সঙ্গে তৈরি হয়েছে তার কিছু নিজস্ব ভক্ত। ফলে অনেক বিজ্ঞাপনের প্রস্তাবও পাচ্ছেন তাপসী।

কিন্তু খ্যাতি বাড়লেও এখনো নিজের নীতিতে অটল এ অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বেশকিছু ব্র্যান্ডের পণ্যের সঙ্গে অ্যালকোহল ও রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব দেয়া হয় তাপসীকে। তবে এই দুটি বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

একটি সূত্রের দেয়া তথ্যমতে, সিনেমার পাশাপাশি এখন বেশ কিছু বিজ্ঞাপনেরও প্রস্তাব পাচ্ছেন তাপসী। কিছু বিজ্ঞাপনের জন্য তিনি সম্মতিও জানিয়েছেন। তবে কয়েকটি বাদও দিয়েছেন। এর মধ্যে মোটরবাইক, পুষ্টিকর দুধ, ত্বকের যত্নের প্রসাধনী, মোবাইল ফোন, জুয়েলারি ও তেলের বিজ্ঞাপনের জন্য রাজি হয়েছেন তিনি। কিন্তু রঙ ফর্সাকারী ক্রিম ও অ্যালকোহল ব্র্যান্ডের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

তবে এ ধরনের পদক্ষেপ তাপসীর নতুন নয়। এর আগে ভারতের জয়পুরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল এ অভিনেত্রীর। কিন্তু অনুষ্ঠানটির স্পন্সর একটি রঙ ফর্সাকারী ক্রিম উদপাদনকারী প্রতিষ্ঠান হওয়ায় শেষ পর্যন্ত সেটি বাতিল করেন তাপসী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে