,

আনুশকার জন্যই বিরাট এখন ‘জেন্টলম্যান’

news-image

বিনোদন ডেস্ক: গত কয়েক বছর ধরে ভারতীয় শোবিজ অঙ্গনে চলছে ক্রিকেটার বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রেমের চর্চা। মাঝে অবশ্য তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও ফের তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্ক নিয়ে আনুশকা খুব বেশি মুখ না খুললেও বিরাট কিন্তু এ অভিনেত্রীকে নিয়ে প্রায়ই কথা বলেন।

সম্প্রতি ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিরাট। এতে নিজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি আনুশকার প্রশংসায় মুখর হন এ ক্রিকেটার। সঞ্চালক গৌরব কাপুর কথোপকথনের এক পর্যায়ে বিরাটকে ‘জেন্টলম্যান’ সম্বোধন করলে বিরাট হেসে বলেন, ‘এটা আমার লেডিলাকের ম্যাজিক। এ বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু যখন থেকে এই নারী আমার জীবনে এসেছে, সে আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই গত চার বছরে আমি অনেক পরিণত হয়েছি। এই কয়েক বছর তার সঙ্গে কাটানোয় আমার বুদ্ধিও বেড়েছে। আমাকে আচার-ব্যবহার, শান্ত থাকার কৌশল শিখিয়েছে। সে আমাকে আরো শিখিয়েছে জীবনের যে কোনো সময় কিভাবে নিজের সুপ্ত সম্ভাবনাগুলো কাজে লাগাতে হয়।’

তিনি আরো বলেন, ‘আমি যখন খারাপ সময় পার করছিলাম, শুধুমাত্র তার (আনুশকা শর্মা) ছোঁয়াতে আমার মনোভাব পরিবর্তন হয়েছে। ওই সময় সে বুঝতে পেরেছিল, আমি কেমন সময় পার করছিলাম। সে আমাকে অনুপ্রাণিত করেছে। আমাকে সহযোগিতা করেছে। সে প্রতিটি মুহূর্তে আমার পাশে থেকেছে। এখন যখন আমি ভালো করছি, সে এখনো আমার পাশে রয়েছে।’

‘এটি আমাদের দুজনের জন্যই বিশেষ একটি সময় কারণ সেও তখন খারাপ সময় পার করেছে। সবাই তখন বলেছে, উঠতি খেলোয়াড়রা আসে আনন্দ করার জন্য। শুধুমাত্র এই মানুষগুলো চায় না বলেই আমাদের সম্পর্কে জড়ানো যাবে না। হাস্যকর কথা নয় কি?’ বলেন বিরাট।

২০১৪-১৫ মৌসুমে ক্রিকেট মাঠে আনুশকার উপস্থিতি নিয়ে বিরাটকে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু পরবর্তীতে নিজের পারফর্ম্যান্স দিয়ে জবাব দিয়েছেন এ ক্রিকেটার। এখন ব্যক্তিগত জীবনের চেয়ে মাঠের পারফর্ম্যান্সের দিকেই সবার নজর। সঞ্চালক গৌরব যখন বলেন, ‘পেয়ার কিয়া তো ডরনা ক্যায়া’, তখন সম্মতি জানান বিরাট কোহলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে