,

সুশান্ত-কৃতির গোপনে দেখা!

news-image

বিনোদন ডেস্ক: রাবতা সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন। সিনেমার শুটিং শুরুর পর থেকেই তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরপরই বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। যদিও এ জুটির দাবি- তারা শুধুই বন্ধু।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সুশান্তের সঙ্গে গোপনে তার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন কৃতি। শুধু তাই নয়, পাপারাজ্জিদের চোখ ফাঁকি দিতে এ অভিনেতার বাড়ি থেকে একটু দূরে গাড়ি পার্কিং করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি আর গোপন থাকেনি। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে জানান-বুদ্ধিটি কাজে দিয়েছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত সুশান্তের বাড়িতে কৃতির যাওয়ার বিষয়টি জেনে ফেলি।

কয়েকদিন আগে খবর প্রকাশিত হয়, প্রেমের সম্পর্কটাকে এবার আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছেন এ জুটি। এমনকি বিয়ের পরিকল্পনাও নাকি করে ফেলেছেন তারা। তবে তাদের প্রেমের গুঞ্জন বরাবরই অস্বীকার করে এসেছেন সুশান্ত-কৃতি। এর আগে তাদের প্রেম নিয়ে কৃতি এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘যথেষ্ট হয়েছে। আমরা পরস্পরকে সহ-অভিনয়শিল্পী হিসেবে পছন্দ এবং সম্মান করি, এ ধরনের বানোয়াট এবং ভিত্তিহীন খবরের কোনো সত্যতা নেই।’

সুশান্ত বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত। প্রথমে আমি এক অভিনেত্রীর সঙ্গে আমার প্রেমের সম্পর্কের খবর পড়ি। এরপর কৃতির সঙ্গে যখন আমার সিনেমার কাজ শুরু হয়, তখন আবার এ বিষয়ে গুঞ্জন শুরু হয়। এগুলো ভালো বিনোদন দেয় কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে